বহিষ্কার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউপি নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ভোট পুনঃ গণনা এবং দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ ওরফে স্বপনকে বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগের পরাজিত প্রার্থী মো. আবুল কালাম গতকাল মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন। তিনি নৌকার বিপক্ষে অবস্থান নেওয়ায় উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। ফিরোজ আহমেদ অভিযোগ অস্বীকার করেছেন।