বহিষ্কার ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার মধ্যনগর বিপি হাইস্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে গতকাল রোববার চারজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তারা হলো হান্নান মিয়া, সুব্রত হাজং, ইউ জি এফ বানাই ও নূর মোহাম্মদ। এই চারজনই মহিষখলা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। গণিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে তাদের বহিষ্কার করা হয়েছে। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি