বহিষ্কারাদেশ প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি খোরশেদ আলমের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। গত রোববার বিএনপির যুগ্ম মহাসচিব (দপ্তর সম্পাদক) রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে ওই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গত ২ সেপ্টেম্বর খোরশেদসহ দলের আরও ছয় নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করে কেন্দ্রীয় কমিটি। গত ২৭ আগস্ট চান্দিনায় ২০-দলীয় জোটের মতবিনিময় সভায় অংশ নিতে গেলে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) কেন্দ্রীয় কমিটির মহাসচিব রেদোয়ান আহমেদের গাড়িতে হামলা চালান বিএনপির নেতা-কর্মীরা। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে খোরশেদ আলমসহ বিএনপির আরও ছয় নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়।