বহিষ্কারাদেশ প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডি এম জিয়াউর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। গত বছর উপজেলা পরিষদ নির্বাচনে দলের কেন্দ্রীয় নির্দেশ অমান্য করে প্রার্থী হওয়ায় তাঁকে বহিষ্কার করা হয়েছিল। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক আসাদুল করিম স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, বিএনপির চেয়ারপারসনের নির্দেশে তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো। চিঠির অনুলিপি দলের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক এবং জেলার সভাপতি ও সম্পাদকের কাছে গতকাল বুধবার পৌঁছেছে।