বহিষ্কারাদেশ প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বহিষ্কারের এক বছর পর পদ ফিরে পেলেন নাটোরের বড়াইগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজাহার আলী খলিফা। গত সোমবার রাতে জেলা বিএনপি থেকে পাঠানো বহিষ্কারাদেশ প্রত্যাহারের চিঠি তিনি হাতে পেয়েছেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক বলেন, বড়াইগ্রামের গোপালপুরে এম রুহুল কুদ্দুস তালুকদার শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৪ সালের ১০ অক্টোবর কৃতী ছাত্রছাত্রী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সে অনুষ্ঠানকে কেন্দ্র করে আজাহার আলীসহ ইউনিয়ন বিএনপির কিছু নেতা-কর্মীর মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই বছরের ৪ নভেম্বর তাঁকে সাময়িক বহিষ্কার করা হয়।