প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর মান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ও তাঁর সহযোগীদের দল থেকে বহিষ্কারের দাবি জানানো হয়েছে। গতকাল রোববার নওগাঁ জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ১৪টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকের পক্ষে লিখিত বক্তব্যে মৈনম ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি মিরাজুল ইসলাম এ দাবি জানান। তিনি বলেন, ১৫ মার্চ অনুষ্ঠিত মান্দা উপজেলা পরিষদ নির্বাচনে জসিম উদ্দিন ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়ায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ব্রহানী সুলতান মাহমুদ মাত্র ৬৩৯ ভোটে পরাজিত হন।