বহিষ্কারের পরও পরীক্ষা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মারধর করায় বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের পরও ছাত্রলীগের কর্মী ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থী কাওসার আলমের পরীক্ষা নেওয়া হয়েছে। সোমবার জেলহাজতে তাঁর বিবিএ (মার্কেটিং) শেষ বর্ষের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। বহিষ্কারের এক দিন পরই সোমবার দুপুর একটার দিকে মার্কেটিং বিভাগের শিক্ষকেরা জেলহাজতে গিয়ে এ পরীক্ষা নেন। বিভাগের সভাপতি এ কে শামসুদ্দোহা বলেন, বহিষ্কারাদেশ বিভাগে না আসায় তাঁর পরীক্ষা নেওয়া হয়।