বহিষ্কারের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি ওবায়দুল হক ওরফে কায়েসকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এর আগে ছাত্রলীগের নেতা কায়েসের বিরুদ্ধে গত সোমবার প্রকাশ্যে এক ছাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম তৌহিদ আল হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওবায়দুল হক সংগঠনের নিয়মশৃঙ্খলা-বহির্ভূত কাজ করার জন্য তাঁকে বহিষ্কারের সুপারিশ করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তাঁকে নির্দেশ দেওয়া হলো।