প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের মধুখালী উপজেলার তিন ইউনিয়ন পরিষদে (ইউপি) আওয়ামী লীগের চার ‘বিদ্রোহী’ চেয়ারম্যান প্রার্থীকে বহিষ্কারের সুপারিশ করেছে উপজেলা আওয়ামী লীগ। গত মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত দলের বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তঁারা হলেন কামারখালী ইউপির লুৎফর রহমান, রায়পুর ইউপির জাকির হোসেন মিয়া, জাহাপুর ইউপির ইসহাক হোসেন ও আজাদুর রহমান। মধুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বলেন, এ সিদ্ধান্ত জেলা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিকে অবহিত করা হবে।