বহিষ্কারের সুপারিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমানসহ সংগঠনের ছয় নেতা-কর্মীকে ছয় মাসের জন্য কলেজ থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। সোমবার রাতে কলেজের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ সুপারিশ করা হয়। গত ২০ জুন কলেজের দুই দল শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষে তানভীর আলম নামের এক শিক্ষার্থী আহত হন। এ নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষকে লাঞ্ছিত করে ও তাঁর কক্ষে তালা ঝুলিয়ে দেন। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রতিবেদনের পর সোমবার এ সিদ্ধান্ত নেওয়া হয়।