প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় মকবুল হোসেন খান নামে বিএনপির এক প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় নির্দেশ অমান্য করে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ায় তাঁকে গতকাল রোববার বহিষ্কার করা হয়। গতকাল বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মকবুল পৌর বিএনপির সভাপতি ছিলেন।
ময়মনসিংহ অফিস