বহুজাতিক কোম্পানির বিক্রয় প্রতিনিধি খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর শহরের রায়সাহেববাড়ি এলাকায় দুর্বৃত্তদের হাতে একটি বহুজাতিক কোম্পানির এক বিক্রয় প্রতিনিধি খুন হয়েছেন। তাঁর নাম চন্দন সাহা (২২)। তিনি শহরের ক্ষেত্রীপাড়া রায়সাহেববাড়ি এলাকার প্রয়াত মনা সাহার ছেলে।পারিবারিক সূত্র জানায়, চন্দন সাহা জনসন অ্যান্ড জনসন টয়লেট্রিজ লিমিটেডের দিনাজপুর অঞ্চলের বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। শুক্রবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফেরেননি। শনিবার সকালে শহরের বালুবাড়ী ফরেস্ট কলোনির একটি পরিত্যক্ত বাড়িতে তাঁর লাশ পাওয়া যায়। গতকাল দুপুরে শহরের পুনর্ভবা নদীর তীরে ফুলতলা শ্মশানঘাটে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী জানান, শনিবার সকাল নয়টায় পুলিশ ফরেস্ট কলোনির পরিত্যক্ত একটি ভবন থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। দুর্বৃত্তরা ইট দিয়ে ওই তরুণের মাথা থেঁতলে দিয়েছে। পূর্বশত্রুতার জের ধরে বা তাঁর কাছে থাকা কোম্পানির মোটা অঙ্কের টাকা কেড়ে নিতে গিয়ে দুর্বৃত্তরা তাঁকে খুন করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহত ব্যক্তির খালাতো ভাই সুভাষ সাহা বাদী হয়ে শনিবার অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা করেছেন। পুলিশ শনিবার রাতে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।সিরাজগঞ্জে লাশ উদ্ধারসিরাজগঞ্জ থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, বাজার স্টেশনের প্ল্যাটফর্ম থেকে গতকাল রোববার সকাল আটটার দিকে বাবু (২৮) নামের এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাতরাইল ইউনিয়নের নলসন্ধ্যা গ্রামের রসুলউদ্দিনের ছেলে।সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবার হোসেন জানান, বাবু দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লায় বসবাস করতেন। গতকাল সকালে বাজার স্টেশন প্ল্যাটফর্মের ওপর তাঁর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। তিনি মাদকসেবী ছিলেন। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মদ্যপানের কারণে তাঁর মৃত্যু হয়েছে।