বা ণি জ্য স ং বা দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্যানিশ ফুডসের ‘ওলালা’ পটেটো বিস্কুট
পারটেক্স স্টার গ্রুপের প্রতিষ্ঠান ড্যানিশ ফুডস লিমিটেড বাজারে নিয়ে এল ‘ওলালা’ পটেটো বিস্কুট। ঢাকার তেজগাঁওয়ে পারটেক্স স্টার গ্রুপের অপারেশন অফিস অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন স্বাদের বিস্কুটের বাজারজাতকরণের শুভ উদ্বোধন করেন ড্যানিশ ফুডসের ব্যবস্থাপনা পরিচালক আজিজ আল মাহমুদ। অনুষ্ঠানে ড্যানিসের সিইও কে এম আলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিক্রয় বিভাগের বিক্রয়কর্মীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

ইউনিলিভার বিজ্মায়েস্ত্রস ২০১৩
বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে এখন সবার মুখে একটাই কথা—ইউনিলিভার বিজ্মায়েস্ত্রস। এটি চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য একটি মার্কেটিং প্রতিযোগিতা, যা তাঁদের সুযোগ করে দেয় এমন সব চ্যালেঞ্জের সম্মুখীন হতে, যা ইউনিলিভার প্রতিনিয়ত সমাধান করে। এ বছর ইউনিলিভার নয়টি বিশ্ববিদ্যালয়ে যাবে এই প্রতিযোগিতা নিয়ে। এর মাধ্যমে শিক্ষার্থীরা বিজনেস জগতের বাস্তব সমস্যাগুলো নিয়ে কাজ করতে পারবেন। শিক্ষার্থীদের জন্য এটি এক অনন্য সুযোগ। কারণ, এখান থেকেই ইউনিলিভার খুঁজে নেয় নতুনদের থেকে সবচেয়ে প্রতিভাবান মুখ।
বিজ্মায়েস্ত্রসের জন্য ইউনিলিভারের ক্যাম্পাস ভিজিটের সময় শিক্ষার্থীরা ইউনিলিভার বাংলাদেশ সম্পর্কে অনেক কিছু জানতে পারেন। এ সময় তাঁরা জানতে পারেন ইউনিলিভারের মর্যাদাপূর্ণ ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রামের বিষয়ে, যাকে বলা হয় ইউনিলিভার ফিউচার লিডারস প্রোগ্রাম (ইউএফএলপি)। এই প্রোগ্রামে আবেদনের জন্য ভিজিট করুন www.unilever.com.bd
এ ছাড়া ইউনিলিভার বাংলাদেশ প্রতিবছর তাদের ‘ইন্টার্নশিপ রিক্রুটমেন্ট প্রোগ্রাম’-এর মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের ইন্টার্নি হিসেবে রিক্রুট করে। বিস্তারিত জানুন www.facebook.com/ unileverbangladeshinyourcampus বিজ্ঞপ্তি।

এনসিসিবির তৃতীয় বার্ষিক সভা অনুষ্ঠিত
এনসিসিবি সিকিউরিটিজ অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের তৃতীয় বার্ষিক সাধারণ সভা সম্প্রতি ঢাকায় কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির চেয়ারম্যান এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ নূরুল আমিন সভায় সভাপতিত্ব করেন। সভায় এনসিসিবি সিকিউরিটিজের পরিচালক এ কে মো. সিদ্দিক, গাজী হাসান মাহমুদ, মো. মিজানুর রহমান, কোম্পানির প্রধান নির্বাহী মো. আবদুল বারী সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

প্রান্তিক বিজনেস ডাইরেক্টরি প্রকাশিত
ঢাকার স্থানীয় একটি হোটেলে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল প্রান্তিক বিজনেস ডাইরেক্টরির প্রকাশনা উৎসব। এতে উপস্থিত ছিলেন ডাইরেক্টরির এডিটোরিয়াল বোর্ডের চেয়ারম্যান মো. আকরামুজ্জামান, বোর্ডের অন্যান্য সদস্য এবং বিভিন্ন দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রান্তিক কমিউনিকেশনের প্রধান নির্বাহী মো. মেহেদী হাসান। বিজ্ঞপ্তি।