বা ণি জ্য স ং বা দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওরিয়ন পাওয়ার-আলস্টম গ্লোবালের চুক্তি

ওরিয়ন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ওরিয়ন পাওয়ার খুলনা লিমিটেডের সঙ্গে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে আলস্টম গ্লোবালের এক চুক্তি সম্প্রতি স্বাক্ষরিত হয়েছে। ওরিয়ন গ্রুপের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক সালমান ওবায়দুল করিম এবং আলস্টমের পক্ষে ভাইস প্রেসিডেন্ট মাইকেল কেরুল, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট পাট্রিক লিডারম্যান ও ডিরেক্টর নিরাজ কাউল চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মিশেল ট্রিঙ্কুয়্যার, ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম, ডিরেক্টর আরজুদা করিমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

আরএফএল ‘বেস্ট বাই’ আউটলেট আদাবরে

ঢাকার আদাবরে আরএফএল বেস্ট বাই আউটলেট গত রোববার চালু করা হয়েছে। প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান লে. কর্নেল মাহতাবউদ্দিন আহেমদ (অব.) এই আউটলেট উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বেস্ট বাইয়ের চিফ অপারেটিং অফিসার নবনুর ইসলাম খান, এজিএম ব্র্যান্ড আল্লামা মুর্শিদ মুনিম, ম্যানেজার সেলস শহিদুল ইসলাম, ম্যানেজার ডেভেলপমেন্ট রবিউল হাসান, ম্যানেজার ব্র্যান্ড মেহেদী হাসানসহ আরএফএল সেলস ও মার্কেটিংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) বার্ষিক ব্যবসায়িক সম্মেলন গত শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এমটিবির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী, ভাইস চেয়ারম্যান রাশেদ আহমেদ চৌধুরী, পরিচালক খাজা নারগিস হোসেন, এম এ রউফ, স্বতন্ত্র দুই পরিচালক আনোয়ারুল আমিন ও সুলতান হাফিজ রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ খান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আহসান-উজ জামান, উপব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলাম চৌধুরী, মো. হাসেম চৌধুরী, মো. জাকির হোসেন ও সৈয়দ রফিকুল হক দিনব্যাপী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।