বা ণি জ্য স ং বা দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করপোরেট গভর্নেন্স বিষয়ক সেমিনার
প্রবৃদ্ধি ও সমৃদ্ধি অর্জনে করপোরেট গভর্নেন্সের গুরুত্ববিষয়ক একটি সেমিনার সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। পার্ল ইনস্টিটিউট অব ফিন্যান্সিয়াল মার্কেটস (পিআইএফএম), ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি) এবং বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) যৌথভাবে এ সেমিনার আয়োজন করে। সেমিনারে পিআইএফএম, আইএফসি, বিইআই ছাড়াও বিশ্ব ব্যাংকসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

স্থানান্তরিত এমটিবি উত্তরা মডেল টাউন শাখার উদ্বোধন
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) উত্তরা মডেল টাউন শাখা সম্প্রতি নতুন ঠিকানায় (বাড়ি ১১, রোড ৬, সেক্টর ৪, উত্তরা) স্থানান্তর করা হয়েছে। এমটিবির পরিচালক মো. আবদুল মালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানান্তরিত শাখার উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এমটিবির উপব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলাম চৌধুরী, গ্রুপ চিফ কমিউনিকেশন্স অফিসার মো. সামি আল-হাফিজসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।