বা ণি জ্য স ং বা দ
ফিনিক্স ইনস্যুরেন্সের শাখা ব্যবস্থাপক সম্মেলন
ফিনিক্স ইনস্যুরেন্স কোম্পানির শাখা ব্যবস্থাপক সম্মেলন সম্প্রতি ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. জামিরুল ইসলাম সম্মেলন উদ্বোধন করেন। প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শাখাপ্রধানেরা এ সময় উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে সভাপতি সফলতার সঙ্গে প্রতিষ্ঠানটি ২৬ বছর অতিক্রম করায় সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি ধন্যবাদ জানান। অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ইমাম শাহীন গত বছরের ব্যবসায়িক কর্মকাণ্ড মূল্যায়ন করেন।
সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপব্যবস্থাপনা পরিচালক মনোরঞ্জন কুণ্ডু, মহাব্যবস্থাপক ওবায়দুল্লাহ আরিফ খান, রফিকুর রহমান ও সুনীল কৃষ্ণ সাহা। সম্মেলনের শেষভাগে ব্যবস্থাপনা পরিচালক গত বছরের ব্যবসায়িক সাফল্য অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিজ্ঞপ্তি।
আলফাডাঙ্গায় সিটি ব্যাংকের শাখা উদ্বোধন
সিটি ব্যাংকের ১০৪তম শাখা ফরিদপুরের আলফাডাঙ্গায় উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান রুবেল আজিজ গত শুক্রবার এর উদ্বোধন করেন। রুবেল আজিজ বলেন, পল্লি অঞ্চলে ব্যাংকিং-সেবা পৌঁছে দিতেই নতুন এ শাখা খোলা হয়েছে। এ শাখার মাধ্যমে গ্রাহকেরা রিটেইল ঋণ, আমানত, গ্রাহকসেবা, রেমিট্যান্সসহ বিভিন্ন সেবা দেওয়া হবে।
শাখা উদ্বোধন করে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল আর কে হুসেইন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক এম আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক বাদরুদ্দোজা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।