বা ণি জ্য স ং বা দ
পাটকেলঘাটায় পূবালী ব্যাংকের শাখা
সাতক্ষীরার পাটকেলঘাটায় অনলাইন ব্যাংকিং সুবিধাসহ পূবালী ব্যাংকের শাখা উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন ব্যাংকটির পরিচালনা পর্ষদের পরিচালক আহমদ শফি চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ চৌধুরী এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম এ হালিম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা অঞ্চলের প্রধান ও মহাব্যবস্থাপক মো. হুমায়ুন কবির। বিজ্ঞপ্তি।
অ্যাপোলোর বিনিয়োগকারী প্রতিষ্ঠানের এজিএস
অ্যাপোলো হাসপাতালের ঢাকার বিনিয়োগকারী প্রতিষ্ঠান এসটিএস হোল্ডিংসের ১৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) হাসপাতালের বোর্ড রুমে গত সোমবার অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ভগওয়ান ওয়াশিয়ামাল কুন্দনমালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২০১৩ সালের হাসপাতালের অর্থনৈতিক আয়-ব্যয়ের বিবরণ তুলে ধরা হয়। সভায় অন্যান্যের মধ্যে এসটিএস গ্রুপের পরিচালক মোহাম্মদ এ মঈন, নিসাংকা বীরাসেকারা, মাহবুবুল আনাম ও টিপু মুন্সি উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।