বা ণি জ্য স ং বা দ
এক্সিম ব্যাংকের স্থানান্তরিত শাখা উদ্বোধন
চট্টগ্রামের আগ্রাবাদে এক্সিম ব্যাংকের স্থানান্তরিত শাখার উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, ১০২ ও ১০৩ আগ্রাবাদ বা/এ, চট্টগ্রামে স্থানান্তরিত নতুন শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হায়দার আলী মিয়া, পরিচালনা পর্ষদের সদস্য নাসরিন ইসলাম, মোহাম্মদ শহিদুল্লাহ, মো. নুরুল আমিন ফারুক প্রমুখ। বিজ্ঞপ্তি।
ডেল্টা লাইফ ইনস্যুরেন্সের বার্ষিক সম্মেলন
ডেল্টা লাইফ ইনস্যুরেন্সের বার্ষিক সম্মেলন গতকাল শনিবার কক্সবাজারের একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুরুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার সরকার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির কনসালট্যান্ট আদিবা রহমান। বিজ্ঞপ্তি।
আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের সভা
আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের উদ্যোগে গত বুধবার রাজধানীর একটি হোটেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর উদ্বোধন করেন উপব্যবস্থাপনা পরিচালক এইচ এম জিয়াউল হক খান। আলোচনায় অংশ নেন সিনিয়র ম্যানেজার কাজী ফারহান জহির, স্ট্রাকচার্ড ফাইন্যান্স বিভাগের প্রধান মেস্বাহ উদ্দিন আহমেদ, প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি।