বা ণি জ্য স ং বা দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএবির প্রশিক্ষণ কোর্স সম্পন্ন
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার আয়োজিত ‘করপোরেট গভর্ন্যান্স অ্যান্ড করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি’ শীর্ষক দুই দিনের প্রশিক্ষণ কোর্স সম্প্রতি শেষ হয়েছে। বিএবির চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএবির ট্রেনিং কমিটির সদস্যসচিব এ কে এম নুরুল ফজল বুলবুল। এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ এস এম মাইনউদ্দিন মোনেমসহ বিএবির ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কর্মশালা
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য ফরেন অ্যাকাউন্ট ট্যাক্স কমপ্লায়েন্স অ্যাক্ট ও ইউএন স্যাংকশন কমপ্লায়েন্স বিষয়ক একটি কর্মশালা সম্পন্ন করেছে। রাজধানীর একটি হোটেলে সম্প্রতি অনুষ্ঠিত এ কর্মশালায় ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে ৭৫ জনের বেশি কর্মকর্তা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর কর্মশালায় প্রধান অতিথি এবং ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ও ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আলী রেজা ইফতেখার বিশেষ অতিথি ছিলেন। বিজ্ঞপ্তি।