বা ণি জ্য স ং বা দ
পূবালী ব্যাংকের সম্মাননা লাভ
দেশের রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে সহযোগিতা প্রদান ও প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগে উদ্বুদ্ধকরণে বিশেষ ভূমিকা পালনের জন্য পূবালী ব্যাংককে বিশেষ সম্মাননা দিয়েছে সেন্টার ফর এনআরবি। গত মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের কাছ থেকে এই সম্মাননা পদক গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হানা প্রমুখ। বিজ্ঞপ্তি।
‘এক্সপার্ট প্রতিদিন’ কর্মশালা পরিদর্শনে অতিথিরা
ইউনিলিভারের ফেয়ার অ্যান্ড লাভলী ফাউন্ডেশন ও গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) গার্মেন্টস শিল্পে কর্মরত নারীদের নিরাপদে কাজ করা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তথ্য প্রদান বিষয়ে একটি কর্মশালা পরিচালনা করে আসছে। ‘এক্সপার্ট প্রতিদিন’ নামে এ কর্মশালা সম্প্রতি পরিদর্শন করেন বিজিএমইএর প্রেসিডেন্ট আতিকুল ইসলাম, ফেয়ার অ্যান্ড লাভলী ফাউন্ডেশনের পক্ষে এশিয়াটিক থ্রিসিক্সটির গ্রুপ চেয়ারম্যান আলী যাকের এবং ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর কামরান বকর। বিজ্ঞপ্তি।
গ্রেটওয়াল মটরসের সার্ভিস ক্যাম্পেইন
বাংলাদেশে গ্রেটওয়াল মটরসের পরিবেশক এইস অটোস সম্প্রতি দেশব্যাপী তাদের পঞ্চম সার্ভিস ক্যাম্পেইন শেষ করেছে। এইস অটোসের চেয়ারপারসন হাজেরা নজরুল গুলশান তেজগাঁও লিংক রোডে গ্রেটওয়ালের প্রধান কার্যালয়ে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন। এই ক্যাম্পেইনে বিশেষ সার্ভিস পার্টনার ছিল এম জে এল বাংলাদেশের মোবিল ব্র্যান্ড এবং রহিমআফরোজের গ্লোবাট ব্যাটারি। বিজ্ঞপ্তি।