বা ণি জ্য স ং বা দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টার বন্ড অ্যাডহেসিভের মতবিনিময় সভা

রাজধানীর আফতাবনগর প্রজেক্টের একটি চায়নিজ রেস্টুুরেন্টে সম্প্রতি ডিস্ট্রিবিউটর, রিটেইলার, খুচরা আসবাবপত্র ও দরজা উৎপাদনকারী এবং কাঠমিস্ত্রিদের নিয়ে মতবিনিময় সভা করেছে স্টার অ্যাডহেসিভস লি.। এটি পারটেক্স স্টার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান। অনুষ্ঠানে বক্তব্য দেন পারটেক্স স্টার গ্রুপের সিওও কামরুজ্জামান। এ সময় প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

আবার শুরু হচ্ছে মার্কস অলরাউন্ডার

স্কুলভিত্তিক প্রতিভা যাচাই প্রতিযোগিতা মার্কস অলরাউন্ডার আবার শুরু হচ্ছে। গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলা হয়, দেশের সাতটি বিভাগকে ২৫টি জোনে ভাগ করে সিলেকশন রাউন্ড শুরু হবে ২৮ মার্চ থেকে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আবুল খায়ের গ্রুপের ব্র্যান্ড ডিরেক্টর নওশাদ করিম চৌধুরী, কনজ্যুমার গুডস ডিভিশনের কনসালটেন্ট তাসনিম এ করিম, এনটিভির ম্যানেজিং ডিরেক্টর মোসাদ্দেক হোসেন ফালু, রেডিও টুডের ম্যানেজিং ডিরেক্টর রফিকুল হক, এসএসএলের জেনারেল ম্যানেজার আশীষ চক্রবর্তী প্রমুখ। বিজ্ঞপ্তি। 

মেরিল বেবির ‘আদরে গড়া ভবিষ্যৎ’

মেরিল বেবির নিয়মিত কার্যক্রম ‘আদরে গড়া ভবিষ্যৎ’-এর এবারের আয়োজনে অংশ নেওয়ার সুযোগ শেষ হয়ে যাচ্ছে ৩০ এপ্রিল। এই কার্যক্রমে অংশ নিতে আদরের সোনামনির সঙ্গে সুন্দর আদরের মুহুর্তের ছবি পাঠাতে হবে। এসএমএস, ই-মেইল বা ডাকযোগে ছবি পাঠানো যাবে। ছবির সঙ্গে মেরিল বেবি লোশনে যুক্ত ইউনিক কোডটিও পাঠাতে হবে। ডাকযোগে ছবি পাঠানোর ঠিকানা—রূপায়ন সেন্টার (১১ তলা), ৭২ মহাখালী বা/এ, ঢাকা। ই-মেইল: [email protected] | বিজ্ঞপ্তি।