বা ণি জ্য স ং বা দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেটাল প্লাসের বার্ষিক সম্মেলন
মেটাল প্লাসের বার্ষিক সম্মেলন সম্প্রতি রাজধানীর একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সাদিদ জামিল। কোম্পানির চেয়ারম্যান আমিনুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২০১৩ সালে কৃতিত্ব অর্জনকারী কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিজ্ঞপ্তি।
সোস্যাল ইসলামী ব্যাংকের সভা
সোস্যাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩০৬তম সভা সম্প্রতি ব্যাংকের করপোরেট অফিসের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. রেজাউল হক। সভায় ব্যাংকের দুজন ভাইস চেয়ারম্যান, পরিচালনা পর্ষদের সদস্যরা, ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।