বা ণি জ্য স ং বা দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক্সিম ব্যাংক দিল দুই কোটি টাকা
আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট এবং ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ তহবিলে দুই কোটি টাকা অনুদান দিয়েছে এক্সিম ব্যাংক। সম্প্রতি গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে অনুদানের চেকটি তুলে দেন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। বিজ্ঞপ্তি।

কোটি টাকা অনুদান দিল এমটিবি
লাখো কণ্ঠে সোনার বাংলা তহবিলে এক কোটি টাকা অনুদান দিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)। সম্প্রতি গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে অনুদানের চেকটি তুলে দেন ব্যাংকের পরিচালক কিউ এ এফ এম সিরাজুল ইসলাম। বিজ্ঞপ্তি।