বা ণি জ্য স ং বা দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউসিবির ‘অ্যাচিভার্স নাইট’ অনুষ্ঠিত
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) গ্রাহক মিলনমেলা ‘অ্যাচিভার্স নাইট’ সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান এম এ হাশেম। ইউসিবির প্রতি আস্থা ও বিশ্বাস রাখার জন্য তিনি এর গ্রাহকদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান শরিফ জহির, নির্বাহী কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী, অডিট কমিটির চেয়ারম্যান লে. জে. (অব) আবু তায়েব প্রমুখ। বিজ্ঞপ্তি।

রংপুরে আরএসআরএমের স্টিল কনফারেন্স
রংপুর অঞ্চলের প্রকৌশলী, কন্ট্রাক্টর, ডিলার ও খুচরা বিক্রেতার অংশগ্রহণে রংপুর পর্যটন করপোরেশনে এক স্টিল কনফারেন্স ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আরএসআরএমের উদ্যোগে সম্প্রতি এ সভা অনুষ্ঠিত হয়। কনফারেন্সে আরএসআরএম এক্স-পাওয়ার টিএমটির গুণগত মান সম্পর্কে ধারণা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন আরএসআরএমের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ মো. গোলাম মোস্তফা, এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজিজুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।

প্যানাসনিকের নতুন এয়ারকন্ডিশনার
প্যানাসনিকের নতুন এয়ারকন্ডিশনারের উদ্বোধন উপলক্ষে নিউ প্রডাক্ট লঞ্চ-২০১৪ রাজধানীর একটি হোটেলে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন প্যানাসনিক সিঙ্গাপুরের এরিয়া ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার ডেমিয়েন ইয়েপ। উপস্থিত ছিলেন ভিজেয় শর্মা (সেলস ম্যানেজার, শঙ্কর, সিঙ্গাপুর), আনিসুর রহমান খোকন (ম্যানেজিং ডিরেক্টর, পান্না ইলেকট্রনিক্স) প্রমুখ। বিজ্ঞপ্তি।