বা ণি জ্য স ং বা দ
কালিয়াকৈরে ইউনিয়ন ব্যাংকের শাখা উদ্বোধন
গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক বাজারে অবস্থিত মা সুপার মার্কেটে গত বৃহস্পতিবার ইউনিয়ন ব্যাংকের শাখা উদ্বোধন করেছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল হামিদ মিয়া। উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এস এ এম সলিমুল্লাহ, গুলশান শাখার ব্যবস্থাপক মোকাম্মেল হক চৌধুরী, কোম্পানি সেক্রেটারি আবদুল হান্নান খান, প্রধান জনসংযোগ কর্মকর্তা মো. আবদুল কাদের, মৌচাক শাখার ব্যবস্থাপক আবদুস শহিদ ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।
গোল্ডেন হারভেস্ট ও গ্রে অ্যাডভার্টাইজিংয়ের মধ্যে চুক্তি
গোল্ডেন হারভেস্ট আইসক্রিম ও গ্রে অ্যাডভার্টাইজিংয়ের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গ্রের কার্যালয়ে সম্প্রতি এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোল্ডেন হারভেস্ট আইসক্রিমের ম্যানেজিং ডিরেক্টর রাজীব সামদানি ও চিফ অপারেটিং অফিসার মহিউস সামাদ চৌধুরী এবং গ্রে অ্যাডভার্টাইজিংয়ের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ গাওসুল আলম শাওন। বিজ্ঞপ্তি।