বা ণি জ্য স ং বা দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিকম অনলাইনের এজিএম অনুষ্ঠিত
বিডিকম অনলাইন লিমিটেডের ১৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি রাজধানীর একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০১২-১৩ অর্থবছরের নিরীক্ষিত হিসাব ও নিরীক্ষকের প্রতিবেদন উপস্থাপন এবং ১০ শতাংশ হারে লভ্যাংশ ঘোষণা ও অনুমোদন করা হয়। কোম্পানির চেয়ারম্যান ওয়াহিদুল হক সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এস এম গোলাম ফারুক আলমগীর, পরিচালক ও শেয়ার হোল্ডারদের অনেকে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

সিটি ব্যাংক ও আইডিএলসি চুক্তি
আইডিএলসি ফাইন্যান্সের সঙ্গে একটি চুক্তি করেছে সিটি ব্যাংক। ৩০০ কোটি টাকা মূল্যমানের কুপন বিয়ারিং সাব অর্ডিনেটেড বন্ড ছাড়ার উদ্দেশ্যে চুক্তিটি করা হয়। সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্পাদিত ওই চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের এমডি ও সিইও সোহেল আর কে হুসেইন এবং আইডিএলসির এমডি ও সিইও সেলিম আর এফ হুসেইন। বিজ্ঞপ্তি।

এসবিএসির শাখা কেরানীগঞ্জে
ঢাকার কেরানীগঞ্জে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের (এসবিএসি) সপ্তম শাখা উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি শাখাটির উদ্বোধন করেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড পারফিউমারি অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফারুক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রফিকুল ইসলাম। এ সময় ব্যাংকের শীর্ষ নির্বাহীরা ছাড়াও উপস্থিত ছিলেন পর্ষদ সদস্য ও ইসি কমিটির চেয়ারম্যান মাকসুদুর রহমান, পর্ষদ সদস্য মো. আমজাদ হোসেন, মো. আনোয়ার হোসেন, মো. নাওয়াজ ও মৃণাল কান্তি দেবনাথ। বিজ্ঞপ্তি।