বা ণি জ্য স ং বা দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসআইবিএল ফাউন্ডেশনের বস্ত্র বিতরণ
সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বস্ত্র বিতরণ কার্যক্রম হাতে নিয়েছে এসআইবিএল ফাউন্ডেশন। সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে সম্প্রতি ফাউন্ডেশনের এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এসআইবিএল পরিচালনা পর্ষদ ও এসআইবিএল ফাউন্ডেশনের চেয়ারম্যান মেজর (অব.) রেজাউল হক। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক এ এম এম ফরহাদ প্রমুখ। বিজ্ঞপ্তি।

বনানীতে এবি ব্যাংকের শাখা
এবি ব্যাংকের ৮৮তম শাখা রাজধানীর বনানীতে ১১ নম্বর সড়কের এসআরআর কমার্শিয়াল টাওয়ারে সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের পরিচালক এম এ আওয়াল এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্য পরিচালক ছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আহসান আফজাল। বিজ্ঞপ্তি।

এমআই সিমেন্টের ৪০% লভ্যাংশ অনুমোদন
মুন্সিগঞ্জের পশ্চিম মুক্তারপুরে অবস্থিত এমআই সিমেন্ট লিমিটেডের (ক্রাউন সিমেন্ট) প্রাঙ্গণে কোম্পানির ১৯তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় ৪০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়। উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. খবিরউদ্দিন মোল্লা, অতিরিক্ত দুজন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমগীর কবির ও মোল্লা মোহাম্মদ মজনু, পরিচালক মো. মিজানুর রহমান মোল্লা প্রমুখ। বিজ্ঞপ্তি।