বা ণি জ্য স ং বা দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্যারামাউন্ট টেক্সটাইলের এজিএম
প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের সপ্তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি স্থানীয় একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন। সভায় ২০১২-১৩ অর্থবছরের জন্য ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন করা হয়। বিজ্ঞপ্তি।
আয়েশা মেমোরিয়াল হাসপাতালের সম্মেলন
আয়েশা মেমোরিয়াল হাসপাতালের বার্ষিক সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। হাসপাতালের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এই আয়োজনে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী। বক্তব্য দেন পরিচালক আশীষ কুমার চক্রবর্তী, জিএম অপারেশন্স কাজী রফিকুল আলম, হেড অব অ্যাকাউন্টস আনন্দ কুমার সাহা ও হেড অব ব্র্যান্ড মনিরুল ইসলাম। বিজ্ঞপ্তি।