বা ণি জ্য স ং বা দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ব্যাংকের কম্বল বিতরণ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে গত মঙ্গলবার ঢাকা ব্যাংকের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও স্পন্সর শেয়ারহোল্ডার এ টি এম হায়াতুজ্জামান খান শীতার্তদের মধ্যে এসব কম্বল বিতরণ করেন। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খোন্দকার ফজলে রশীদসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

দুই হাজার কম্বল দিল প্রাইম ব্যাংক
প্রাইম ব্যাংকের পক্ষ থেকে চট্টগ্রাম জেলার উত্তর ফটিকছড়ির ভুজপুর থানার কয়েকটি প্রত্যন্ত এলাকায় শীতার্তদের মধ্যে দুই হাজার কম্বল বিতরণ করা হয়েছে। গত সোম ও মঙ্গলবার এসব কম্বল বিতরণ করেন হালদাভ্যালি চা-বাগানের ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম। এ সময় প্রাইম ব্যাংকের ফটিকছড়ি ও ভুজপুর শাখার ব্যবস্থাপকেরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

আইইউবিএটির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। এ উপলক্ষে সপ্তাহব্যাপী আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইউবিএটির উপাচার্য এম আলিমউল্লা মিয়ান। বিজ্ঞপ্তি।