বা ণি জ্য স ং বা দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রাউন সিমেন্টের কম্বল বিতরণ
ক্রাউন সিমেন্টের পক্ষ থেকে সম্প্রতি রাজধানীর দোহারে তিন শতাধিক দুঃস্থ পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিনিয়র জেনারেল ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড সেলস) শাহিদুর রহমান, ডেপুটি জেনারেল ম্যানেজার ও হেড অব ব্র্যান্ড গালিব মোহাম্মদ এবং ডিলার আবদুর রউফ মোল্লা। বিজ্ঞপ্তি।

ইট উৎপাদনে ঋণ দিল আইডিএলসি
জ্বালানি-সাশ্রয়ী ইট উৎপাদন করতে গাজীপুরে ট্রেডেক্সেল অটো ব্রিকসকে ৩৯ কোটি টাকার ঋণ দিয়েছে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড। টানেল কিল্ন্ নামের এ প্রকল্প থেকে প্রতিবছর তিন কোটি ইট উৎপাদন করা হবে। ঋণ প্রদান উপলক্ষে এক চুক্তিতে সই করেন আইডিএলসি ফাইন্যান্স, সিন্ডিকেশনে অংশগ্রহণকারী তিনটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং ট্রেডেক্সেল অটো ব্রিকসের কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।