প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাগরের উত্তাল ঢেউয়ের কবলে পড়ে মহেশখালী-কক্সবাজার নৌপথের বাঁকখালী চ্যানেলে গতকাল রোববার বিকেলে ১১ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট ডুবে গেছে। পরে ১০ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা গেলেও এক যাত্রী নিখোঁজ রয়েছেন।
মহেশখালী-কক্সবাজার নৌপথে টোল আদায়ে দায়িত্বরত মোহাম্মদ রফিকুল্লাহ বলেন, গতকাল বিকেলে কক্সবাজার ৬ নম্বর জেটিঘাট থেকে ১১ জন যাত্রী নিয়ে চালক মোহাম্মদ শাহ স্পিডবোট নিয়ে মহেশখালী আসছিলেন। বাঁকখালী চ্যানেলে পৌঁছার পর স্পিডবোটটি উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ছয়টি স্পিডবোট ঘটনাস্থলে গিয়ে ১০ জন যাত্রীকে জীবিত উদ্ধার করলেও নুরুজ্জাহান নামের এক নারী নিখোঁজ রয়েছেন।