বাঁকখালী নদী রক্ষার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের বাঁকখালী নদীতে বর্জ্য ফেলা বন্ধ, অবৈধ দখলদার উচ্ছেদসহ নদী রক্ষার দাবিতে গতকাল মঙ্গলবার মানববন্ধন ও সমাবেশ করেছে কয়েকটি পরিবেশবাদী সংগঠন। নদীর কস্তুরাঘাট অংশে এই কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) কক্সবাজারের সভাপতি ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, কক্সবাজার পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা, কক্সবাজার বাঁচাও আন্দোলন ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের কর্মকর্তা মকবুল আহমদ।
বক্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে পৌরসভা কর্তৃপক্ষ নদীর বুকে বর্জ্য ফেলা অব্যাহত রেখেছে।
জানতে চাইলে পৌরসভার মেয়র সরওয়ার কামাল বলেন, হাইকোর্টের নির্দেশের পর নদীতে বর্জ্য ফেলা বন্ধ রাখা হয়েছে। এর পরও কেউ বর্জ্য ফেলছে কি না, তা তদন্ত করা হচ্ছে।