বাঁকখালীর তীরে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের প্রধান নদী বাঁকখালীর তীর দখলদারদের উচ্ছেদের দাবিতে গতকাল শনিবার বেলা ১১টায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ প্রধান সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। ‘সবাই মিলে বাঁকখালী নদীকে বাঁচাই’ স্লোগানে এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।

বেলার চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী আনোয়ারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং দীপক শর্মার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন কক্সবাজার পৌরসভার মেয়র সরওয়ার কামাল, শিক্ষাবিদ সুমেশ্বর চক্রবর্তী, কক্সবাজার পরিবেশ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফজলুল কাদের চৌধুরী, কক্সবাজার বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক আয়াছুর রহমান প্রমুখ।