বাঁচতে চান এমরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমরান উদ্দিন ভূঁইয়ার (৩৮) জীবনে অসচ্ছলতা ছিল, তবে আনন্দের অভাব ছিল না। কিন্তু জীবনের সব আনন্দ ফ্যাকাশে হয়ে যায় গত বছরের ১৩ জুলাই। অসুস্থ হয়ে ডাক্তারি পরীক্ষার পর জানতে পারেন, তাঁর দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে।
গাজীপুরের একটি টেক্সটাইল কারখানায় এমরান ছোটখাটো চাকরি করতেন। স্ত্রী ও পাঁচ বছরের সন্তান নিয়ে ছোট সংসার চালিয়ে এখন টাকার অভাবে নিজের যথাযথ চিকিৎসা করাতে পারছেন না।
বর্তমানে এমরান ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি ও কিডনি ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের দুজন বিশেষজ্ঞ চিকিৎসকের অধীন চিকিৎসাধীন। সপ্তাহে তিন দিন হিমোডায়ালাইসিস করার কথা থাকলেও অর্থাভাবে করাতে হচ্ছে দুই দিন। চিকিৎসকেরা জানান, একটি কিডনি দ্রুত প্রতিস্থাপন না করলে তাঁকে বাঁচিয়ে রাখা যাবে না। এ অবস্থায় এমরান সমাজের সহৃদয় মানুষ ও দাতা প্রতিষ্ঠানগুলোর সহায়তার দিকে তাকিয়ে আছেন।
সহায়তা পাঠানোর ঠিকানা: মো. এমরান উদ্দিন ভূঁইয়া, সঞ্চয়ী হিসাব-৩৫৩.৯১০.১০২.৬৫৫১, পূবালী ব্যাংক, সোনারগাঁও হোটেল শাখা, ঢাকা।