বাঁচতে চান মেধাবী ছাত্রী নাজনীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের স্নাতকোত্তর শ্রেণির ছাত্রী নাজনীন সুলতানা। লেখাপড়া শেষ করে যখন চাকরিজীবনে প্রবেশের চিন্তা করছেন, সেই মুহূর্তে জীবনের সব হিসাব এলোমেলো হয়ে গেল। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর জানা গেল, দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে তাঁর। বর্তমানে তিনি শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন।
চিকিৎসকেরা জানিয়েছেন, নাজনীনকে বাঁচাতে জরুরিভিত্তিতে কিডনি প্রতিস্থাপন করতে হবে। এ জন্য প্রায় ৪০ লাখ টাকা প্রয়োজন। নাজনীনের বাবা সাবেক সরকারি কর্মকর্তা। পরিবারটির পক্ষে এত টাকা জোগাড় করা প্রায় অসম্ভব। তাই নাজনীন ও তাঁর পরিবার সমাজের সবার কাছে আর্থিক সাহায্য কামনা করেছে।
নাজনীনকে সহায়তা পাঠানোর ঠিকানা: হিসাব নম্বর ১২৩.১০১.০১৬০.২৯২, ডাচ্-বাংলা ব্যাংক, এলিফ্যান্ট রোড শাখা, ঢাকা। বিকাশ নম্বর ০১৭১০০১৮০৪৫। বিজ্ঞপ্তি