বাঁচল শকুনের প্রাণ
এক আদিবাসী তরুণের সচেতনতা ও আন্তরিক চেষ্টায় বেঁচে গেল শকুনটি। কাউখালী উপজেলার দুর্গম এক গ্রামে ধরা পড়েছিল দেশে ক্রমশই বিরল হয়ে আসা পাখিটি। অনেকের প্রলোভন উপেক্ষা করে সোনারন চাকমা পাখিটিকে বনকর্মীদের হস্তান্তর করলে তারা একে কাপ্তাই জাতীয় উদ্যানে ছেড়ে দেন।রাঙামাটি পৌরসভার রাঙাপানি গ্রামের বাসিন্দা কালোময় চাকমা (৩৫) জানান, গত শনিবার তাঁর শ্যালক ঘাগড়ার ছলাতলী গ্রামের বাসিন্দা সোনারন চাকমা শকুনটি তাঁর বাড়িতে নিয়ে আসেন। বৃহৎ পাখিটি শুক্রবার দুপুরে সোনারনের বাড়ির পাশের টয়লেটের ছাদে আটকা পড়েছিল। সোনারন শব্দ পেয়ে শকুনটিকে দেখতে পেয়ে উদ্ধার করেন। এর ওজন ছিল নয় কেজি ৮০০ গ্রাম। পাখিটি লম্বায় ছিল সাড়ে তিন ফুট ও প্রসারিত দুই ডানার প্রস্থ ছিল আট ফুট।কালোময় চাকমা জানান, তাঁর গ্রামেও অনেকে শকুনটিকে বারোশ’ টাকা পর্যন্ত দামে কিনে নিতে চেয়েছে। কিন্তু তিনি রাজি হননি।গতকাল মঙ্গলবার পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রেজাউল করিম চৌধুরীর নেতৃত্বে একদল বনকর্মী সকালে রাঙাপানি গ্রাম থেকে শকুনটি নিয়ে এসে বিকেলে কাপ্তাই জাতীয় উদ্যানে নিয়ে ছেড়ে দেন। রেজাউল করিম চৌধুরী প্রথম আলোকে জানান, শকুনটি ডযরঃব জঁসঢ় ঠঁষঃঁৎব জাতের মা শকুন। বেঙ্গল বা বাংলা অঞ্চলের সঙ্গে যোগসূত্রের কারণে এর বৈজ্ঞানিক নাম মুঢ়ং নবহমধষবহংরং। এরা বছরে একবার মাত্র একটি ডিম দেয়। বর্তমানে এ জাতের শকুন পার্বত্য চট্টগ্রামে দেখা যায় না বলে রেজাউল করিম চৌধুরী জানান।