বোনকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল তারও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ির পাশে খালে গোসল করতে গিয়ে ডুবে যাচ্ছিল ছোট বোন জান্নাতি আক্তার। এ দৃশ্য দেখে বোনকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয় বড় বোন লিজা আক্তার। কিন্তু দুই বোনের কেউ বাঁচেনি।
আজ শনিবার দুপুরে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ গাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
উপজেলার গাজীপুর গ্রামের আলী হোসেন তালুকদারের মেয়ে লিজার দক্ষিণ গাজীপুর দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণিতে ও জান্নাতী দক্ষিণ গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ত।
পারিবারিক সূত্রে জানা গেছে, স্থানীয় ডুবুরিরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বেলাল হোসেন বলেন, বেলা ২টা ৫০ মিনিটে দুই বোনকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়।