বাঁদরামির খেসারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোষা বানর বনে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু অনেক দিন মানুষের কাছাকাছি থাকা নিঃসঙ্গ বানরটি আবার লোকালয়ের পাশে চলে আসে। শুরু করে বাঁদরামি। মানুষও এর সঙ্গে দুষ্টুমিতে মেতে ওঠে। এতে একপর্যায়ে বানরটি কয়েকজনকে আঁচড় ও কামড় দেয়। লোকজন ঘেরাও দিয়ে এটিকে আটক করে। এ কারণে বানরটি প্রায় এক সপ্তাহ ধরে মৌলভীবাজারের কুলাউড়া থানায় আটক রয়েছে।এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার গাজীপুরের রাবারবাগান এলাকায় গত ২৯ আগস্ট তুহিন মিয়া, সেবি আক্তার, শেওলা বেগমসহ কয়েকজনকে বানরটি কামড় দেয়। তাঁরা সদর হাসপাতাল থেকে চিকিৎসা নেন। পরে ৩০ আগস্ট এলাকাবাসী বানরটি আটক করে পুলিশে সোপর্দ করে। সেই থেকে বানরটি থানায় আটক রয়েছে।সূত্র আরও জানায়, উপজেলার বড়কাপন এলাকার একটি মাজারের খাদেম আবদুস সালাম ও তাঁর দুই সহযোগী পোষা বানরটিকে বনে অবমুক্ত করেন।কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, ‘এটা একটা পালা (পোষা) বানর ছিল। বনে ছাড়া হয়েছিল। লোকজন হয়তো খুঁচিয়েছে। বানরটিও কিছু লোককে আঁচড়ে দিয়েছে। এটি এখন থানায় আছে। খাওয়াদাওয়া করছে। গোসল করছে। বানরটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।’