প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাদুরা বাজারসংলগ্ন ভুতার খালের বাঁধ অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল শনিবার দুপুরে মিরুখালী ইউপি কমপ্লেক্সে সংবাদ সম্মেলন করে তাঁরা এ দাবি জানান। লিখিত বক্তব্যে ওই ইউপির চেয়ারম্যান আবদুস সোবাহান শরিফ বলেন, ভুতার খালের বাঁধটির কারণে আট গ্রামের মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। এসব গ্রামের আবাদি জমিতে জলাবদ্ধতা দেখা দিচ্ছে। এতে করে খেতের ফসল নষ্ট হচ্ছে। এ ব্যাপারে ইউএনও মো. আহসান হাবিব বলেন, সরেজমিনে দেখে বাঁধটির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।