বাঁধ কাটায় হেলে পড়েছে ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা বাজারসংলগ্ন সড়কের পাশে অবস্থিত একটি দ্বিতল পাকা ভবন হেলে পড়েছে। ওই ভবনের পাশ দিয়ে যাওয়া বাঁধ কেটে দেওয়ার পর পানির তীব্র স্রোত বয়ে যাওয়ায় নিচতলার একাংশ দেবে গত বুধবার ভবনটি হেলে পড়ে।স্থানীয় সূত্রে জানা গেছে, সৌদি আরবপ্রবাসী সিদ্দিকুর রহমানের স্ত্রী এলাচি বেগম নিজস্ব জমিতে ২০১২ সালে ওই ভবনটি নির্মাণ করেন। গত ১৭ মে কাছারিবাড়ি খালের জলাবদ্ধতা দূর করতে স্থানীয় ব্যক্তিরা ওই ভবনের পাশের বাঁধ কেটে দেন। এরপর পানির তীব্র স্রোত ভবনটির পাশ দিয়ে বয়ে যায়। একপর্যায়ে বুধবার ভবনটি দেবে গিয়ে হেলে পড়ে। এলাচি বেগম অভিযোগ করেন, নব্বইয়ের দশকের শুরুতে কাছারিবাড়ির খালে বাঁধ দিয়ে পাকা সড়ক নির্মাণ করা হয়। অন্য পাশে খালি জায়গা থাকার পরও স্থানীয় কয়েকজন ব্যক্তি ইচ্ছা করেই তাঁর ভবনের কাছে বাঁধটি কেটে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব বলেন, বাড়িটি রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়া হবে।