বাঁধ নির্মাণের দাবিতে পাউবো কার্যালয় ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় ঘূর্ণিঝড়-আইলা বিধ্বস্ত উপকূলীয় এলাকায় দ্রুত বাঁধ নির্মাণের দাবিতে গতকাল মঙ্গলবার সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয় ঘেরাও করা হয়। এ সময় পাউবো কার্যালয়ের সামনে সমাবেশ করে আইলা বিধ্বস্ত উপকূলীয় বাঁধ নির্মাণ গণসংগ্রাম কমিটি সাতক্ষীরা।সংগঠনের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, বর্ষা মৌসুম আসন্ন। এখনো ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারে পাউবোর আন্তরিকতা দেখা যাচ্ছে না।