বাঁধ নির্মাণের দাবিতে সন্দ্বীপে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে বাংলাদেশ নারী প্রগতি সংঘ সন্দ্বীপ কেন্দ্রের উদ্যোগে গতকাল বুধবার সন্দ্বীপের এনাম নাহার মোড়ে মানববন্ধন করা হয়। মানববন্ধনে বিভিন্ন ইউনিয়নের শত শত নারী-পুরুষ ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন। নারী প্রগতি সংঘ সন্দ্বীপ কেন্দ্রের ব্যবস্থাপক মো. শামসুদ্দীনের সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মো. আশ্রাফ হোসেন, আবুল কাশেম হায়দার মহিলা কলেজের অধ্যক্ষ মো. হানিফ ও সন্দ্বীপ পাবলিক পলিসি ফোরামের সভাপতি আবুল কাশেম।
বক্তারা বলেন, বেড়িবাঁধ নির্মাণের ব্যাপারে বিভিন্ন সময়ে সরকারের মন্ত্রী ও সাংসদেরা আশ্বাস দিলেও তার বাস্তবায়ন নেই।