বাঁধ পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডে ভেঙে যাওয়া বেড়িবাঁধ পুনর্নির্মাণের দাবিতে গতকাল রোববার বাঁশবাড়িয়া উচ্চবিদ্যালয়সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন করেছে এলাকাবাসী। ১০টি সামাজিক সংগঠন মানববন্ধনে অংশ নেয়।
স্থানীয় ও বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) সূত্র জানায়, পাঁচ বছর আগে জোয়ারের পানির তোড়ে সীতাকুণ্ডের কুমিরা ও বাঁশবাড়িয়া এলাকায় কমপক্ষে দুই কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে যায়। এ কারণে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাঁশবাড়িয়া ইউপির চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর, ভাটিয়ারী ইউপির চেয়ারম্যান নুরুল আনোয়ার প্রমুখ।