বাঁধ ভেঙে মাটি ঈদের আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল ফিতরের আর মাত্র কয়েক দিন বাকি। নতুন জামা-কাপড় পরে বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনের সঙ্গে দিনটি কীভাবে আনন্দে কাটাবে সবাই এখন সেই চিন্তায় ব্যস্ত।কিন্তু বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা এলাকার তিন শতাধিক পরিবারের সদস্যদের মধ্যে ঈদ উদ্যাপনের সেই তাগিদ নেই। কারণ, বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে তাদের অধিকাংশ পরিবারের বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।গত মঙ্গলবার বেলা আনুমানিক তিনটার সময় সারিয়াকান্দির চন্দনবাইশার তালুকদারপাড়ায় বন্যানিয়ন্ত্রণ বাঁধের ২০০ মিটার ভেঙে যায়। বাঁধের পাশের ছিল তালুকদারপাড়ার মাঝিপাড়া এলাকা। লোকজন কিছু বুঝে ওঠার আগেই ভাঙন শুরু হয়। এ কারণে যে যার মতো জীবন বাঁচাতে ঘর থেকে বের হয়ে এসেছে। অনেকে ঘরের কিছু আসবাব বের করতে পেরেছে, আবার অনেকে কিছুই বের করতে পারেনি।আয়েশা ওসমান বালিকা উচ্চবিদ্যালয় ও চন্দনবাইশা ডিগ্রি কলেজ কেন্দ্রে গিয়ে দেখা গেছে, মানুষ ও গরু-ছাগল পাশাপাশি আশ্রয় নিয়েছে। চারদিকে শুধ দুর্গত মানুষের আহাজারি। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারিভাবে ভাঙনকবলিত ২০০ পরিবারের মধ্যে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে।