বাঁধ রক্ষার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন, বেড়িবাঁধ রক্ষা ও নদীভাঙন ঠেকাতে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার ইউনিয়নের উড়াকান্দা বাজারে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। উড়াকান্দা বাজারের চৌরাস্তা মোড়ে বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বরাট ইউপি চেয়ারম্যান শেখ মো. মনিরুজ্জামান। বক্তব্য দেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি জ্যোতি শংকর ঝন্টু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম সবুর শাহীন, বরাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরশাদ আলী সরদার, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন শেখ প্রমুখ।