বাঁধ রক্ষায় বরাদ্দ ৫০ হাজার টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের হুলিয়ার হাওরের বাঁধের পানি গত সোমবার আরও বেড়েছে। খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে বাঁধ রক্ষায় উপজেলা প্রশাসন ৫০ হাজার টাকা বরাদ্দ ঘোষণা করা হয়। জাওয়ার ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম খান বলেন, ‘এই হাওরে তাড়াইল, ইটনা ও পার্শ্ববর্তী নেত্রকোনার মদন উপজেলার ১০ হাজার একরের বেশি জমি রয়েছে।’ইউএনও মো. ইউসুফ আলী বলেন, বাঁধটি ভেঙে গেলে তিন উপজেলার বিপুল পরিমাণ ফসল তলিয়ে যাবে। গতকাল থেকে শ্রমিকেরা কাজ শুরু করেছেন বলে জানা গেছে।