বাঁধ সংস্কারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন আইলাদুর্গত পদ্মপুকুর ইউনিয়নবাসী। গতকাল মঙ্গলবার পদ্মপুকুর ইউনিয়নের কামালকাটিতে ভাঙনকবলিত নদীর পাড়ে স্থানীয় একতা যুব সংঘ ওই কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, ঘূর্ণিঝড় আইলার ছয় বছর পার হলেও শ্যামনগরের দ্বীপ ইউনিয়ন পদ্মপুকুরকে রক্ষায় বেড়িবাঁধ সংস্কার করা হয়নি। প্রতিনিয়ত ঝুঁকির মধ্য দিয়ে দিন কাটাচ্ছে উপকূলবাসী। ৩৪ কিলোমিটার বেড়িবাঁধের অধিকাংশই জরাজীর্ণ উল্লেখ করে ইউনিয়নের জীবন-জীবিকা রক্ষায় অবিলম্বে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ সংস্কারের দাবি জানান তাঁরা। একতা যুব সংঘের সভাপতি উত্তম কুমার মণ্ডলের সভাপতিত্বে বক্তব্য দেন পদ্মপুকুর ইউপির চেয়ারম্যান আমজাদুল ইসলাম প্রমুখ।