প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার বছরের শিশু বাঁধন। এইটুকু বয়সেই শিশুটি মরণব্যাধি ব্ল্যাড ক্যানসারে আক্রান্ত। বর্তমানে সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের শিশু ক্যানসার বিভাগের প্রধান অধ্যাপক আফিকুল ইসলাসের অধীনে চিকিৎসা নিচ্ছে। বাঁধনকে বাঁচাতে ইতিমধ্যে তার বাবা সৈয়দ খুরশীদ আলম সব সহায়-সম্পদ বিক্রি করে এখন নিঃস্ব। চিকিৎসকেরা বলেছেন, বাঁধনকে আরও তিন বছর চিকিৎসা চালিয়ে যেতে হবে। এ জন্য খরচ হবে ১০ লক্ষাধিক টাকা। কিন্তু এত টাকা খুরশীদের পক্ষে জোগাড় করা একেবারেই অসম্ভব। এ অবস্থায় ছেলেকে বাঁচাতে সমাজের হূদয়বান ও বিত্তবান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: সৈয়দ খুরশীদ আলম, মুদারাবা সঞ্চয়ী হিসাব নম্বর: ৭৩৪৬, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এলিফ্যান্ট রোড শাখা, ঢাকা। মুঠোফোন: ০১৭১৪৩৪৪৭০২। বিজ্ঞপ্তি।