বাঁধনের নতুন শাখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে মকবুলার রহমান সরকারি কলেজে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের যাত্রা শুরু হয়েছে। গতকাল রোববার সকালে কলেজ ক্যাম্পাসের বটতলা মঞ্চে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির কলেজ ইউনিট ঘোষণা করেন প্রধান অতিথি ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল খালেক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন আহাদ আলী, উপাধ্যক্ষ দেলওয়ার হোসেন প্রধান ও সহকারী অধ্যাপক এহতেশামুল হক। বাঁধনের কেন্দ্রীয় সহসভাপতি নুরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বাঁধনের এটি ৩৭তম শাখা। কলেজের ইংরেজি বিভাগের ছাত্র ইসলামুল হককে আহ্বায়ক এবং বাংলা বিভাগের মোহসীন আলীকে সদস্যসচিব করে ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পরে শিক্ষার্থীদের বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।