বাঁধনের বাড়িতে শোকের ছায়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চবিদ্যালয়ের ছাত্র বাশিদুর রহমান ওরফে বাঁধন এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পাওয়ার পরও তার বাড়িতে মাতম চলছে। বাবা বজলুর রহমান ও মা সাইমা খাতুনের বুকফাটা কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠছে।
ফল প্রকাশের মাত্র এক সপ্তাহ আগে ২৩ মে দুপুরে নিজ বাড়িতে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় বাঁধন।
গতকাল শনিবার উপজেলার মোমিনপুর সরকারপাড়া গ্রামে তার বাড়িতে গিয়ে দেখা যায়, বজলুর রহমান ও তার পরিবারের লোকজনকে সান্ত্বনা দিতে প্রতিবেশী ও আত্মীয়স্বজন ভিড় করেছেন। কিছুতেই থামছে না বজলুর রহমান ও তাঁর স্ত্রীর বুকফাটা কান্না ও আর্তনাদ। বাঁধনের ছোট বোন পঞ্চম শ্রেণির ছাত্রী উম্মে সুমাইয়া ভাইয়ের ছবি নিয়ে কান্নাকাটি করছে।
বজলুর রহমান কাঁদতে কাঁদতে বলেন, ‘একমাত্র ছেলে আমার বাঁধন। তাকে নিয়ে অনেক আশা ছিল। কিন্তু তার মৃত্যুতে সব আশা ভেঙে চুরমার হয়ে গেছে।’